অবহেলিত ও আশ্রয়হীন বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর ও সঞ্চালক ফাতেমা নাজনীন প্রিসিলা। তার এই উদ্যোগে সাড়া দিয়ে কুমিল্লার এক প্রবাসী ২৪ শতাংশ জমি দেওয়ার ঘোষণা দিয়েছেন। জমিটির স্থানীয় বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকার বেশি বলে জানিয়েছেন প্রিসিলা।সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ফাতেমা নাজনীন প্রিসিলা। তিনি জানান, কিছুদিন আগে আশ্রয়হীন ও অবহেলিত প্রবীণদের জন্য একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে ভিডিও প্রকাশ...