মঙ্গলবার বৃষ্টিভেজা সকালে ইটন কলেজে পা রাখল ব্রিটেনের ভবিষ্যৎ রাজা প্রিন্স জর্জ। বিবিসির রাজপরিবার-বিষয়ক প্রতিবেদক শন কফলানের প্রতিবেদন অনুযায়ী, ১৩ বছরের জর্জকে নিয়ে ইটনে পৌঁছন তার বাবা প্রিন্স উইলিয়াম এবং মা প্রিন্সেস ক্যাথরিন। ছাতা মাথায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানান কলেজের প্রধান শিক্ষক সাইমন হেন্ডারসন এবং প্রভোস্ট স্যার নিকোলাস কোলরিজ।জর্জের পরনে ছিল জ্যাকেট ও টাই। করমর্দনের সময় প্রধান শিক্ষক বলেন, ‘‘স্বাগত, শুভকামনা। উপভোগ করো।’’ বৃষ্টি নিয়ে দু’পক্ষের মধ্যে হালকা কথাবার্তাও হয়। তার পরেই ব...