ফসলের মৌসুম সামনে রেখে বাড়ছে সারের চাহিদা। তবে কমছে না প্রান্তিক কৃষকদের ভোগান্তি। কোথাও
টাকা দিয়েও মিলছে না সার, আবার কোথাও ১০ কেজি সার প্রয়োজন হলেও ডিলারদের কাছ নিতে
হচ্ছে এক বস্তা অর্থাৎ ৫০ কেজি। এর সঙ্গে রয়েছে বাড়তি দামের অভিযোগ। ফলে আমন
মৌসুমে সার নিয়ে হতাশা ও শঙ্কায় দিন কাটছে কুড়িগ্রাম জেলার কৃষকদের।
গত ২৩ আগস্ট জেলার
ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে তাইফুর রহমান মুকুলের মেসার্স শাহ আমানত
ডিলার পয়েন্টে সার না পেয়ে গুদামের দরজা ভেঙে প্রায় ১১ হাজার ২৫০ কেজি সার বা ১৯৭
বস্তা নিয়ে য...