বাংলাদেশের রহস্য-সাহিত্য লেখকদের অন্যতম শেখ আবদুল হাকিম। প্রচারের অন্তরালে থাকা এই মানুষটির পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আমাদের এই আয়োজন
যদি আপনার মতো লিখতে পারতাম
সেবা প্রকাশনীর লেখকদের মধ্যে হাকিম ভাই— অর্থাৎ শেখ আবদুল হাকিম— আমার অত্যন্ত প্রিয় লেখক। আমার মনে পড়ে, শেষবার যখন তার সঙ্গে আমার কথা হয়েছিল, তখন বলেছিলাম, ‘আমি সবসময় চেয়েছি যেন আপনার মতো সাধু গদ্যে লিখতে পারি।’ শুনে তিনি প্রাণখোলা হাসি দিয়েছিলেন।
সেবা প্রকাশনীতে স্বল্প সময়ে হাকিম ভাইকে যতটুকু পেয়েছি, সেখানে লেখালেখির বাইরে ম...