বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর নির্মাণাধীন ট্রেনিং অ্যান্ড রিকভারি সেন্টার এর নামকরণ করা হবে প্রাইম ব্যাঙ্ক এর নামে। রবিবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সুইমিং পুল এবং আধুনিক জিমনেশিয়াম সহ রানিং ট্র্যাক নিয়ে যে স্থাপনা তৈরি করা হচ্ছে একাডেমি ভবনের পাশে, তার নামকরণ করা হবে দেশের শীর্ষ বেসরকারী ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক এর নামে। এর মাধ্যমে নির্মাণ খরচের একটা বড় অংশ উঠে আসবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি।রবিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছ...