লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজারিয়ান অপারেশনের কয়েক ঘণ্টা পর আদরী বেগম (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলা ও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।আজ সোমবার সকালে শহরের সাপটানা এলাকার ক্লিনিকে এ ঘটনা ঘটে।স্বজনদের অভিযোগ, ৩৫ হাজার টাকা নিয়ে অস্ত্রোপচার করা হলেও পরে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি। মৃত্যুর পর তাকে রংপুরে নেওয়ার কথা বলা হয়। ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষের কাউকে পা...