বিহারের পাটনায় ৪ আগস্ট রাতের একটি উপনির্বাচনের ফলই যেন নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে ভারতের রাজনীতিতে। প্রায় তিন দশক ধরে বিজেপির দখলে থাকা বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। আরও তাৎপর্যের বিষয়, কয়েক মাস আগেও এই আসনটি ছিল বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের দখলে। ১২ বছরে বিজেপির এমন ধাক্কা বিরল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই ফলের মাত্র দুই সপ্তাহ আগেই, ছাত্রদের ৩৬ দিনের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন। সেই আন...