তাদের
ক্লাস হয় প্রশান্তি পার্কে।
এটি আছে নোয়াখালী বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তাদের শিক্ষকরাও এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
বিভাগের নানা বর্ষের ছাত্রছাত্রী।
প্রতি শুক্রবার বেলা ৩টায় শুরু
হয় ক্লাস। বিকাল জুড়ে আনন্দঘন পরিবেশে
তাদের লেখাপড়া শেখানো হয়। আরও শেখানো
হয় নৈতিকতা। সৃজনশীলতা বাড়ানোর জন্য ছবি আঁকার
ক্লাসও হয়। সঙ্গে থাকে
গান, গল্প আর ছন্দে
ছন্দে কবিতা আবৃত্তি। এসব শিশুর বই-খাতা কিনে দেন
তাদের শিক্ষকরাই।
এই ছাত্রছাত্রীরা অত্যন্ত দরিদ্র পরিবারের। তারা লুমিনারির মাধ্যমে...