শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক তাদের ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনে প্রয়োজনীয় সঞ্চিতি বা প্রভিশন না রেখেই মুনাফা ও সম্পদের অতিরঞ্জিত চিত্র তুলে ধরেছে। নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, আন্তর্জাতিক হিসাব মান ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সঠিক প্রভিশন রাখা হলে ব্যাংকটির মুনাফার বদলে বড় অঙ্কের লোকসান হতো এবং দেখা দিত উল্লেখযোগ্য মূলধন ঘাটতি।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এনআরবিসি ব্যাংক ১৩ কোটি ২৬ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১৬ পয়সা নিট মুনাফা দেখিয়েছে। এ সময় ব্যাংকটির নিট...