প্রবাসী শ্রমিকদের সেই দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘সেই দেশে বসে সোশ্যাল মিডিয়ায় নানা প্রচারনার কারণে আজ আমরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছি।’দায়িত্ব নেয়ার পর প্রথম চট্টগ্রাম আসলেন সরকারের দুটি মন্ত্রণালয় সামলোনো আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিমানবন্দর পৌঁছান। সেখানে প্রবাসী কর্মীদের জন্য ট্রলি কার্যক্রম উদ্বোধন করেন। এরপর দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে শ্রম সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন।...