কুমিল্লার
লালমাই উপজেলায় নিহত হয়েছেন এনায়েতুর রহমান ওরফে বাহার (৩৫) নামে এক যুবক। এ ঘটনায়
প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটক নারীর দাবি, ধর্ষণচেষ্টা থেকে
আত্মরক্ষা করতেই বাহারকে কুপিয়ে হত্যা করেছেন তিনি। তবে নিহতের পরিবারের অভিযোগ,
পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে প্রতিবন্ধী যুবককে।
শনিবার সকাল
৮টার দিকে উপজেলার দত্তপুর গ্রামের ঘটনা এটি। হত্যার পরে ওই নারী নিজেই জাতীয়
জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের...