Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুপিয়ে প্রতিবন্ধী যুবককে খুন, ধর্ষণচেষ্টার অভিযোগ প্রবাসীর স্ত্রীর

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:২৫
কুপিয়ে প্রতিবন্ধী যুবককে খুন, ধর্ষণচেষ্টার অভিযোগ প্রবাসীর স্ত্রীর

কুমিল্লায় কুপিয়ে হত্যা করা হয়েছে বাহারকে। প্রতীকী ছবি, গ্রাফিকস : আগামীর সময়

কুমিল্লার লালমাই উপজেলায় নিহত হয়েছেন এনায়েতুর রহমান ওরফে বাহার (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটক নারীর দাবি, ধর্ষণচেষ্টা থেকে আত্মরক্ষা করতেই বাহারকে কুপিয়ে হত্যা করেছেন তিনি। তবে নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে প্রতিবন্ধী যুবককে।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার দত্তপুর গ্রামের ঘটনা এটি। হত্যার পরে ওই নারী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং অভিযুক্ত নারীকে আটক করে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, নিহত বাহারের বাড়ির পাশেই সৌদি আরবপ্রবাসী সুমন চৌধুরী ওরফে রাসেলের বাড়ি। প্রবাসীর স্ত্রীর সঙ্গে বাহারের পরকীয়া প্রেম ছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে তার স্ত্রীকে চাপ দেয় প্রবাসী রাসেল। এতে বাহারের কাছ থেকে দুরত্ব বজায় রাখে ওই নারী। প্রায় এক মাস আগে ছুটিতে দেশে এসে এক সপ্তাহ আগে কর্মস্থলে ফিরে যান রাসেল। এর পর শনিবার সকালে বাহার ওই নারীর ঘরে গেলে ঘটে এ ঘটনা।

আটক নারীর ভাষ্য, স্বামী প্রবাসে থাকায় ছোট ছোট সন্তান ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে বাড়িতে থাকেন তিনি। সেই সুযোগে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন বাহার। এ বিষয়ে আগে র‌্যাবের কাছেও অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগের পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্বামী বিদেশে ফিরে যাওয়ার পর বাহার আবার ঘরে ঢুকে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করেন।

তিনি আরও বলেছেন, ‘ঘরে ঢুকেই আমার শরীরে স্পর্শ করে এবং জোরজবরদস্তি করে ধর্ষণের চেষ্টা করলে একপর্যায়ে আমি বাঁচার জন্য বটি দিয়ে তাকে কুপিয়ে জখম করি। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে আমি নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দিই।’

অন্যদিকে নিহতের মা নেহারা বেগমের দাবি, তার ছেলে শারীরিক প্রতিবন্ধী ছিলেন। দুই হাতের কবজি ও আঙুল কার্যকর না থাকায় স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন না। তার অভিযোগ, প্রতিবেশী নারী ঘরে ডেকে নিয়ে তার ছেলেকে হত্যা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে আত্মরক্ষার্থে হত্যার দাবি করেছেন আটক নারী। ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন তিনিই। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

কুমিল্লাপ্রবাসীর স্ত্রীখুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে