দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে। কর দিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আগ্রহ থাকলেও সরকারি বিভিন্ন দপ্তরের হয়রানি ও জটিলতায় করের আওতা বাড়ানো যাচ্ছে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ব্যবসায়ী, নাগরিক সমাজ ও তৃণমূল পর্যায় থেকে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় বাংলাদেশ ইন্টারন্য...