১৩ বছরেরও বেশি সময়ের আইনি জটিলতা কাটিয়ে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য কেনা ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি। আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ভবনটির দখল হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম শেষে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ভবনটির দখল বুঝিয়ে দেন। এ সময় বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাসসহ ব্য...