দিল্লিতে ভোটার তালিকা সংশোধন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের আন্দোলন যখন তুঙ্গে, তখন গুজরাট থেকে পাল্টা রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসসহ বিরোধী দলগুলোকে নিশানা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর অভিযোগ, দেশ যখন সংকটে পড়ে, তখন কিছু বিরোধী নেতা আনন্দ পান। মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলাই তাদের লক্ষ্য।শুক্রবার (৩০ অক্টোবর) গুজরাটের বনাসকাঁঠার ভিলডিতে এক জনসভায়...