রাজধানীর আরও ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বায়ু ও শব্দদূষণ কমাতে ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ, অতিরিক্ত হর্ন ব্যবহার বন্ধ এবং ফিটনেসবিহীন যানবাহন দ্রুত সড়ক থেকে সরানোর নির্দেশও দিয়েছেন তিনি।আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কম...