জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের তৃতীয়
তলায় প্রত্নতত্ত্ব বিভাগ। এর গবেষণাগারের টেবিলে
থাকে মৃৎপাত্রের ভাঙা টুকরো, কাচের
বাক্সে সংরক্ষিত পুরনো মুদ্রা, কম্পিউটারের স্ক্রিনে ভেসে ওঠে প্রাচীন
স্থাপনার নকশা। এখানে কয়েকশ বা হাজার বছর
আগের মানুষের জীবন নতুন করে
কথা বলতে শুরু করে।
১৯৯২
সালের জুনে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে
এই প্রত্নতত্ত্ব বিভাগ অনুমোদন লাভ করে। সে
বছরের ২ নভেম্বর ২০
শিক্ষার্থী ও চারজন শিক্ষক
নিয়ে প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়। এখন
বিভাগে ২১ জন শিক্ষক
রয়ে...