সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন ব্যস্ত সময় পার করছেন রা। মাটি দিয়ে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের আকৃতি তৈরি করছেন তারা। সঙ্গে মহিষাসুর আর দেবী দুর্গার বাহন সিংহ তো রয়েছেই। তবে এবারে মৃৎ শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে তাদের সঙ্গে কথা বলে। মাটি থেকে শুরু করে প্রতীমা তৈরির আনুসাঙ্গিক সরঞ্জামাদির দাম বৃদ্ধি পাওয়ায় প্রতীমা নির্মাণে হিমশিম খেতে হচ্ছে তাদের। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মজুরি পাচ্ছেন যৎসামান্য। এতে বেশ বিপাকে রয়ে...