নদী ধীরে ধীরে
ফিরছে নিজের খাতে। কাদায় ডুবে যাওয়া পথ থেকে সরছে ধ্বংসস্তূপ, কোথাও ফিরেছে বিদ্যুৎ,
কোথাও আবার বাজছে ফোন। দূর থেকে মনে হতে পারে, ভোটেকোশী বুঝি চেনা জীবনে ফিরছে। শুধু
ফিরছে না মানুষগুলো। কারও বাবা, কারও সন্তান, কারও স্বামী কিংবা স্ত্রী— এক সপ্তাহের
বেশি সময় ধরে তাদের জন্য দরজার দিকে তাকিয়ে আছে হাজার হাজার চোখ। অপেক্ষা এখন এমন জায়গায়
পৌঁছেছে, যেখানে কেউ এখনো অলৌকিকভাবে ফিরে আসার প্রার্থনা করছেন, আবার কেউ প্রিয়জনের
দেহটুকুও না পেয়ে খড়-কুশের প্রতিকৃতি বানিয়ে করছেন শেষকৃত্য। বিবিসি,...