বগুড়ার করতোয়াসহ তিনটি নদীর প্রাণ ফেরাতে ১ হাজার ৯৪ কোটি টাকার খনন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান নদী তিনটির খননকাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া মহানগরের এসপি ঘাটে করতোয়া নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।প্রতিমন্ত্রী বলেছেন, প্রকল্পের আওতায় মোট ২৯৪ কিলোমিটার নদী খনন করা হবে। অনুমোদিত প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। প্রথম ধাপে ৬ কিলোমিটার খননকাজের মাধ্যমে এ...