কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ। এ উপলক্ষে দীর্ঘ সংগীতজীবন, প্রাপ্তি-অপ্রাপ্তি, নতুন গান, এআইয়ের প্রভাব ও অপূর্ণ স্বপ্ন নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন জনি হক
এবারের জন্মদিন কীভাবে কাটাবেন?
কয়েক বছর ধরে জন্মদিন খুব ঘরোয়াভাবে কাটছে। বড় পরিসরে কোনো অনুষ্ঠান করি না এই দিনে। এবারও তেমন কোনো পরিকল্পনা নেই। পরিবারের সঙ্গেই সময় কাটবে।
অভিনেতা আলমগীর নিশ্চয়ই বিশেষ কোনো উপহার দেবেন?
(হাসি) জানি না! প্রতি বছরই তো দেন তিনি। এবার কী দেবেন জানি না। হয়তো সারপ্রাইজ থাকবে (হাস...