রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাপ্পী খিলক্ষেত থানা ছাত্রদলের সহ-সভাপতি। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। খিলক্ষেত থানার ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইন আগামীর সময়কে বলেন, আজ শনিবার মামলার নথিপত্র আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। জানা গেছে, গতকাল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় খিলক্ষ...