একটি গ্রামের জনসংখ্যার তুলনায় প্রতিবন্ধী মানুষের সংখ্যা যদি বেশি হয়ে থাকে, তাহলে সেটিকে নিছক কাকতালীয় ঘটনা বলে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। এর পেছনে কী কারণ রয়েছে, কেন একই এলাকায় প্রতিবন্ধিতার এমন অস্বাভাবিক ঘনত্ব— এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব। সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামে ৪ শতাধিক প্রতিবন্ধী মানুষের বসবাস-সংক্রান্ত খবর গতকাল শুক্রবার আগামীর সময়ে প্রকাশিত হয়েছে। এমন সংবাদ উদ্বেগজনক এবং একই সঙ্গে অনুসন্ধানের দাবি রাখে।
দুঃখজনক হলেও সত্য, ‘আমাদের সমাজে আজও প্রতিবন্ধ...