আইফোন ১৬-এর কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ফিচার নিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগে দক্ষিণ কোরিয়ায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে অ্যাপল কোরিয়া। দেশটির ফেয়ার ট্রেড কমিশন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানিয়েছে, এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ৬ হাজার ৭০০ কোটি কোরিয়ান ওন বা প্রায় ৫ কোটি মার্কিন ডলার জরিমানা করা হতে পারে। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় দৈনিক ‘দ্য চোসুন ডেইলি’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এফটিসি জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত অ্যাপল তাদের...