হরমুজ প্রণালিতে
সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী
গার্ড বাহিনী। এতে জাহাজের ব্রিজ ক্ষতিগ্রস্থ হলেও, ঘটেনি প্রাণহানি। যুক্তরাষ্ট্রের
দুই উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
বৃহস্পতিবারের এ
হামলার খবর প্রকাশের পরপরই বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা।
শান্তি চুক্তির পর তেলের দামে যে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছিল, তা থেমে গেছে। সম্প্রতি
স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়...