প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান চালাবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। এতে নারীর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনএনআরসির উদ্যোগে ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্...