শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডেও শিশুদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।আজ শুক্রবার বিকালে চাঁদপুরের কচুয়ায় ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে হাসি-গল্পে মেতে ওঠেন।শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে কেমন শিক্ষা দেওয়া প্রয়োজন, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে...