মায়ের মৃত্যুতে শর্তসাপেক্ষে পাঁচ ঘণ্টার জন্য কারামুক্ত হলেন ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।সৎকারে অংশ নিতে কঠোর পুলিশ পাহারায় তাকে হাটহাজারীর পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হচ্ছে।বড় ভাই রঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চিন্ময়কে প্যারোলে মুক্তি দেন।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ আগামীর সময়কে বললেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিপত্র কারাগারে পৌঁছানোর পর আজ (বৃহস্পতিবার) বিকাল...