শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভায় সাবসিডিয়ারি বা অধীনস্থ প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগকৃত অর্থকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩০ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এটি কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে ঘোষণা করা হয়েছে।সভায় জানানো হয়, ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমি...