মেহেরপুরের গাংনী পৌর সুপার মার্কেট নির্মাণে নিম্নমানের উপকরণ
ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে অনিয়মের অভিযোগ পেয়ে
কাজ বন্ধের লিখিত নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিম্নমানের
সামগ্রী সরিয়ে মানসম্মত উপকরণ ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে। তবে সেই নির্দেশের পরও
নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।
প্রকল্পের তথ্য বলছে, ২০২৩ সালে তৎকালীন মেয়র আহম্মেদ আলীর সময়
সুপার মার্কেট নির্মাণকাজের উদ্বোধন করা হয়। কাজটি পায় চুয়াডাঙ্গার...