ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে নিহত কিশোর ফয়সাল আহাম্মেদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভালুকা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন। আজ সোমবার সন্ধ্যায় তিনি নিহতের বাবা নিজাম উদ্দিনের হাতে প্রাথমিকভাবে পৌরসভার তহবিল থেকে ৫ হাজার টাকা তুলে দেন।পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আরও ২৫ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন।ভালুকা পৌরসভার স্বাস্থ্য সহকারী শাহাব উদ্দিন জানান, গত ১৪ জুন দুপুরে মেঘার মাঠ এলাকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নিহত হয়। ঘটনার পরপরই পৌর প্রশাসক তাকে নিহতের পরিবারের খো...