ময়মনসিংহের
ধোবাউড়া উপজেলার গোয়াতলা শাখা ডাকঘরের ভবনটি
প্রায় তিন বছর ধরে
ব্যবহারের অনুপযোগী। দরজা-জানালা ভাঙা,
টিনের চাল নষ্ট। ভেতরে
নেই প্রয়োজনীয় চেয়ার-টেবিল, আলমারি কিংবা অন্য কোনো আসবাব।
ফলে ডাকঘরের কার্যক্রম এখন চলছে পোস্টমাস্টারের
বাসা থেকে।
আজ বিশ্ব ডাক দিবস। একসময়
চিঠি, মানি অর্ডারসহ নানা
সেবার জন্য মানুষের ভরসার
জায়গা ছিল ডাকঘর। প্রযুক্তির
প্রসারে চিঠির ব্যবহার কমলেও গ্রামীণ এলাকায় সরকারি ডাকসেবার গুরুত্ব এখনো রয়েছে। তবে
গোয়াতলা শাখা ডাকঘরের জরাজীর্ণ
অবস্থা এবং প্রশাসনিক জ...