পোষ্যকে ভালো ও সুস্থ রাখার উপায় জানাচ্ছেন ফারিয়া আলমপোষ্যবান্ধব ঘর: পোষ্যকে ঘরে আনার আগে বাড়িটিকে তার জন্য নিরাপদ করে নেওয়া দরকার। বৈদ্যুতিক
কেবল, ছোট কোনো বস্তু, বিষাক্ত গাছ, পরিষ্কার করার রাসায়নিক কিংবা এমন কোনো জিনিস তার
নাগালের বাইরে রাখা উচিত, যা ভুল করে খেয়ে বা স্পর্শ করে বিপদে পড়তে পারে। জানালা ও
বারান্দার নিরাপত্তার দিকটিও বিশেষভাবে খেয়াল করা দরকার; বিশেষ করে বিড়াল ও ছোট প্রাণীর
ক্ষেত্রে। অন্যদিকে বাড়ি যত ছোটই হোক, পোষ্যের জন্য একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা
ভালো। সেখানে থাকতে পারে...