দেওয়ানহাট মোড়ের ফ্লাইওভারের নিচ থেকে কর্পোরেশন কলেজের সামনের রাস্তা। এক পাশে ছোট-বড় খাঁচা নিয়ে হাজির লোকজন। খাঁচার মধ্যে বন্দি পাখি, বিড়াল, খরগোশ, হাঁস-মুরগিসহ নানান প্রাণী। এটা একটা পোষা প্রাণীর হাট। প্রতি সোম ও বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে এখানে বসে বিচিত্র এ হাট।এই পাখির হাট এখন শুধু একটি বাজার নয়, পোষা প্রাণী প্রেমীদের মিলনমেলাও। এই হাটে ভিড় জমান নানা বয়স ও পেশার মানুষ। কেউ আসেন পাখি কিনতে, কেউ বিক্রি করতে, আবার কেউ শুধু পাখি দেখতে। নানান রঙের বর্ণের বিচিত্র্য এসব প্রাণী। কোনটি দেখে চোখ জুড়...