পূজায় সাত্ত্বিক আহার পায় বিশেষ গুরুত্ব। ঘরে বসেই তৈরি করা যায় এমন তিন পদের রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন অসিত কর্মকারমোচার পাতুরিউপকরণ: মোচা (সিদ্ধ করে চটকানো) ২ কাপ, নারিকেল কোরা আধা কাপ, সাদা ও কালো সরষে বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ বা স্বাদমতো, আস্ত কাঁচা মরিচ ৪-৫টি, সরষের তেল ৩-৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, কলাপাতা ৪-৫ টুকরো এবং সুতা (বাঁধার জন্য) প্রয়োজনমতো।প্রণালি: মোচার ভেতরের অংশ কুচিয়ে লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ভালোভাবে...