ফ্রান্সের তিন দিনের রাষ্ট্রীয় সফরের সূচনা লগ্নে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবজাতির জন্য কী ধরনের সুদূরপ্রসারী ও গভীর হুমকি তৈরি করতে পারে, সে বিষয়ে তীব্র সতর্কবার্তা উচ্চারণ করেছেন পোপ লিও চতুর্দশ। বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান গতিপ্রকৃতি এবং অন্ধ বিকাশ মানবসমাজকে এক মারাত্মক নৈতিক সংকটের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক শেষে জাতিসংঘের শিক্ষা, বিজ...