এক টুকরোতেই জমে উঠুক উদযাপন! ঘরে তৈরি করা সম্ভব মজাদার স্বাদের নানা পদের চকলেট। রেসিপি ও ছবি দিয়েছেন
নাদিয়া নাতাশাব্লুবেরি ফিলিং চকলেট ললিপপউপকরণ: ডার্ক বা কম্পাউন্ড চকলেট ৩০০ গ্রাম, ব্লুবেরি জ্যাম বা ব্লুবেরি ফিলিং আধা কাপ, ললিপপ স্টিক ৮-১০টি এবং সাজানোর জন্য সাদা চকলেট, গোলাপি চকলেট ও গোল্ডেন বল পরিমাণমতো।
প্রণালি: ডাবল বয়লার বা মাইক্রোওয়েভে চকলেট গলিয়ে নিন। তারপর সিলিকন ললিপপ মোল্ডে পাতলা করে চকলেট ব্রাশ করুন। এবার ফ্রিজে রাখুন ৫-১০ মিনিট। এরপর মাঝখানে আধা বা এক চা চামচ ব্লুবেরি ফিলিং দিন।...