ভুটান-তিব্বত সীমান্তে অবস্থিত গেংখার পেনসুমই এখন
পর্যন্ত পাওয়া তথ্যে পৃথিবীর উচ্চতম অজেয় পর্বতের মুকুট ধারণ করে আছে। আর এই পর্বতের
অবস্থান হিমালয়ের সেই অংশে, যেখানে মানচিত্র-সংক্রান্ত জরিপের কাজ সবচেয়ে কম হয়েছে।
ভুটানের সর্বোচ্চ এই পর্বত উচ্চতার দিক থেকে পৃথিবীর
৪০তম উঁচু পর্বত। ‘তিন আত্মিক ভাইয়ের সাদা চূড়া’— জংখা ভাষা থেকে গেংখার পেনসুমের ভাষান্তর
করলে বঙ্গানুবাদ এমনটাই দাঁড়ায়। কেউ কেউ অবশ্য ‘মাউন্টেন অব থ্রি সিবলিংস’ নামেও একে
ডাকেন। এই পর্বতের তিনটি উঁচু চূড়া আছে। পর্বতের পাদদেশের লায়...