পড়াশোনা শেষ হয়েছে ঠিকই। কিন্তু মেধার পথ ধরে জোটেনি কাঙ্ক্ষিত
চাকরি। আবেদন ফি আর যাতায়াত খরচ জোটাতেই নাভিশ্বাস তরুণদের। জীবনের চাকা কোনোমতে সচল
রাখা এই তরুণদের চোখ আটকে ছিল এক টুকরো আশার আলোতে। ভাবা হয়েছিল, একটু হলেও হয়তো পাশে
দাঁড়াবে রাষ্ট্র। শুরু হবে ‘বেকার ভাতা’। কিন্তু শেষ মুহূর্তে থেমে গেল সেই উদ্যোগ।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঢেলে সাজাচ্ছে সরকার। বাস্তবতার
সঙ্গে মিল রেখে সত্যিকার অর্থেই যাতে মানুষের কল্যাণে কাজে আসে, সেই চিন্তা থেকেই এমন
উদ্যোগ। ২০৩০ সাল পর্যন্ত পঞ্চবার্ষিক কৌশলপ...