ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বীথি আক্তারের সিজারের সময় পেটে গজ রেখে সেলাই করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে তার চিকিৎসা ও শারীরিক অবস্থার অবনতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগও করেন স্বজনরা। এদিকে, আগামীর সময়ের হাতে আসা একটি স্ট্যাম্পে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়ার তথ্য পাওয়া গেছে। ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে করা ওই লিখিত চুক্তিতে ভবিষ্যতে রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা বা আর্থিক দাবি করবে না বলে উল্লেখ রয়েছে।...