ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। আমেরিকা থেকে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন জনি হক
ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। খবরটা প্রথম জেনে কেমন লেগেছিল, এখন কেমন লাগছে?
গত এপ্রিল মাসে জানতে পারি, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিসে নির্বাচিত হয়েছে। তখন থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত উৎসবের পরিচালক আলবের্তো বারবেরার সংবাদ সম্মেলন না ক...