চট্টগ্রাম নগরীতে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্নকূট উৎসবে ভক্তদের ভিড়ের মধ্যে স্বর্ণের চেইন চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পূজারির বেশে দুজন চুরির উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করেছিলেন। তাদের একজন ধর্মীয় পরিচয় আড়াল করতে হাতে শাখা ও কপালে সিঁদুর পরেন।গতকাল শুক্রবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডে শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে এ ঘটনা ঘটে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানালেন চান্দগাঁও থানার ও...