পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে মোশাররফ হোসেন (৩০) নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। একই সঙ্গে নিজের ও বোনের বিয়ের জন্য গত ১০-১২ বছরে গরু-ছাগল বিক্রি করে জমানো প্রায় সাত লাখ টাকাও পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন জানান, কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গরু-ছাগল পালন করে...