ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন জনি (৩৫) নামের এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় তার গায়ে পেট্রোল ছুড়ে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ফরহাদ। তার আগে পুলিশকে জানিয়ে যান, তার গায়ে আগুন দিয়েছেন দুইজন।
তিনি মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। পেশায় ছিলেন সবজি বিক্রেতা। এলাকায় বিভিন্ন সামাজিক আন্দোলনে প্রায়ই দেখা যেত তাকে। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ময়মনসিংহ-৫ আসন থেকে প্রার্...