পুরোনো একটি বই। পাতাজুড়ে অচেনা গাছপালা, গ্রহ-নক্ষত্রের নকশা, ওষুধ তৈরির পাত্র এবং স্নানরত নারীর ছবি। ছবিগুলোর পাশে লেখা রয়েছে অদ্ভুত সব শব্দ। দেখতে বর্ণমালার মতো হলেও সেগুলোর অর্থ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। কয়েক শ বছর ধরে ভাষাবিদ, ইতিহাসবিদ ও সাংকেতিক ভাষা বিশেষজ্ঞরা চেষ্টা করেছেন। কিন্তু রহস্যের সমাধান হয়নি। বইটির নাম ভয়নিখ পাণ্ডুলিপি। সম্প্রতি নতুন এক গবেষণায় এর পাতা সাজানোর পদ্ধতি নিয়ে উঠে এসেছে চমকপ্রদ তথ্য।পাণ্ডুলিপির রহস্য১৯১২ সালে পোলিশ বই ব্যবসায়ী উইলফ্রিড ভয়নিখ ইতালির রোমের কাছে একটি...