পথশিশুদের জন্য একটি আবাসন ও পুনর্বাসন প্রকল্প— শুনলেই মনে হয়, এ তো রাষ্ট্রের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যে শিশুর মাথার ওপর ছাদ নেই, যার হাতে বইয়ের বদলে জীবিকার বোঝা, যে শিশু স্কুলের বেঞ্চের পরিবর্তে ফুটপাতকে নিজের ঠিকানা বানিয়ে বড় হচ্ছে, তার জন্য রাষ্ট্র যদি নিরাপদ আশ্রয়-শিক্ষা, চিকিৎসা-প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা করে; তার চেয়ে মহৎ উদ্যোগ আর কী হতে পারে? ‘পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুদের আবাসন সুবিধাসহ পুনর্বাসন’ প্রকল্পটি সেই মানবিক দায়িত্ব পালনেরই একটি বড় উদ্যোগ।
কিন্তু মহৎ উদ্যোগের আড়...