স্ট্রোক হলে স্বাভাবিক চলাফেরা, কথা বলা কিংবা দৈনন্দিন কাজ করার ক্ষমতা হারাতে পারে মানুষ। এমনকি এটি কেড়ে নিতে পারে জীবনও। এ বিষয়ে লিখেছেন ডা. জারিন তাসনিম
স্ট্রোক বর্তমান বিশ্বের অন্যতম গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। একজন সুস্থ ও কর্মক্ষম মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলতে পারেন স্বাভাবিক চলাফেরা, কথা বলা কিংবা দৈনন্দিন সব কাজ করার ক্ষমতা। এমনকি অনেক সময় এটি কেড়ে নেয় জীবনও। উদ্বেগের বিষয়, স্ট্রোক এখন আর বয়স্কদের রোগ নয়; তরুণ ও মধ্যবয়সীরাও সমানভাবে এর ঝুঁকির মুখে রয়েছেন। তবে সঠিক সচেতনত...