চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের একটি হোটেলের কক্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। একই কক্ষে তার স্ত্রীকে আহত অবস্থায় পাওয়া গেছে। তাদের ১০ মাস বয়সী মেয়ে অক্ষত রয়েছে।আজ সোমবার বড়তাকিয়া বাজারের ‘রিল্যাক্স জোন’ নামের হোটেলে এ ঘটনা ঘটে।মৃত পুলিশ সদস্যের নাম আমিনুল ইসলাম (৩৫)। তার বাড়ি মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে। তিনি রাঙামাটি জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার।মীরসরাই থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আওলাদ হোসেন জানালেন, গতকাল রবিবার রাত ১০টার দিকে আমিনুল...