মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষোভের একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেন। এ সময় যানবাহন ভাঙচুর ও দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।আজ রবিবার সকাল থেকে কোনাবাড়ী এলাকায় এ বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে কোনাবাড়ী এলাকার পোশাক কার...