পশ্চিমবঙ্গে আবারও ধর্ষণের অভিযুক্তকে পুলিশের এনকাউন্টার। বারুইপুরের ঘটনার কয়েক মাসের মধ্যে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। মঙ্গলবার ভোরে কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগে ধৃত প্রহ্লাদ দাসের পুলিশি গুলিতে মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের পর ফেরার পথে সার্ভিস রিভলবার ছিনিয়ে নিয়ে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালান অভিযুক্ত। আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ। কিন্তু আইন-আদালতের ব্যবস্থা থাকা সত্ত্বেও অভিযুক্তের মৃত্যু এভাবে কেন? আর পুলি...